মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ১০:০০

শেয়ার

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান উদ্ধার
ছবি: বাংলা এডিশন

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী এবং র‍্যাব-১২ সিপিসি-৩ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চোখতোলা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে সেখান থেকে ভারতীয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি বাণী ইসরাইল বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।