রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

আলমডাঙ্গায় ২৮তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ০৯:৪৭

শেয়ার

আলমডাঙ্গায় ২৮তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আইন্দিপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহ্যবাহী ২৮তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় আইন্দিপুর ফুটবল মাঠ প্রাঙ্গণে ইসলামি জ্ঞান ও প্রজ্ঞার সন্ধানে আয়োজিত এই মাহফিলে দূর-দূরান্ত থেকে নানা শ্রেণী-পেশার ধর্মপ্রাণ মানুষ সমবেত হন।

হাজী মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিশরের আল আজহার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুফাচ্ছিরে কোরআন মাওলানা সাদিকুর রহমান আজহারী।

এছাড়াও, মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সুপরিচিত বক্তা মাওলানা আবুজার গিফারী। বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন আইন্দিপুর বাইতুল মামুর জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম।

বক্তারা তাদের আলোচনায় ইসলামের নানা দিক, দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলার গুরুত্ব নিয়ে বিশদভাবে আলোচনা করেন। তারা আগামী দিনে ইসলাম মোতাবেক জীবন যাপন এবং দেশে শান্তি বজায় রাখার উপর জোর দেন।

মাহফিলের পরিচালক ও প্রধান তত্ত্বাবধায়ক, মাইক্রোম্যাক্স টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আইন্দিপুর গ্রামের কৃতি সন্তান মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের গ্রামে এমন একটি পবিত্র কোরআন মাহফিল আয়োজন করতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। কোরআন ও ইসলামের আলোয় আলোকিত এই মাহফিল আমাদের হৃদয়ে নতুন প্রেরণা জাগাবে। আমি বিশ্বাস করি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন ও ইসলামের পথে থেকেই মানবকল্যাণে কাজ করে যেতে পারবো। দেশের উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য আমি এবং আমার প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স টেকনোলজি লিমিটেড সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।



banner close
banner close