রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

সাগর-রুনি হত্যার বিচারসহ ২১ দফা বাস্তবায়নে দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

গাজীপুর, প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ২২:৪৮

শেয়ার

সাগর-রুনি হত্যার বিচারসহ ২১ দফা বাস্তবায়নে দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
ছবি: বাংলা এডিশন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিক সমাজের ২১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর।

শনিবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, দেশের সাংবাদিকদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। সাগর-রুনি হত্যার এক যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার না হওয়া সাংবাদিক সমাজের জন্য লজ্জাজনক। বক্তারা দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এসময় তারা সাংবাদিক নির্যাতন বন্ধ, সাংবাদিকদের বেতন ৩৫ হাজার টাকা, কর্মসংস্থান নিশ্চিতকরণ, মজুরি বোর্ড বাস্তবায়ন, ও স্বাধীনতা প্রতিষ্ঠাসহ ২১ দফা দাবি তুলে ধরেন।

বিক্ষোভ সমাবেশে জেইউজি’র সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি নাসির আহমেদ, নয়াদিগন্ত মহানগর প্রতিনিধি আজিজুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম মাসুম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহ মুহাম্মদ রিপন, দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার রেজাউল বারী বাবুল, দৈনিক বাংলাভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার, জেইউজি’র ট্রেজারার ও দৈনিক জাগরণেন প্রতিনিধি এসএম হাবিবুর রহমান হাবিব, বাংলা এডিশন এর গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানীসহ গাজীপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

শেষে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



banner close
banner close