রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

বান্দরবানের সীমান্তে ১৩ ভরি স্বর্ণ ও ১০ ভরি রুপা উদ্ধার করেছে বিজিবি

বান্দরবান, প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ২২:৪১

শেয়ার

বান্দরবানের সীমান্তে ১৩ ভরি স্বর্ণ ও ১০ ভরি রুপা উদ্ধার করেছে বিজিবি
ছবি: বাংলা এডিশন

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে আসামীবিহীন ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ এবং ১০ ভরি ০৫ আনা রুপা উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর মংজয়পাড়া বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, টহলদলটি সীমান্ত পিলার-৪২ হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামেরতলী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ফেলে রাখা একটি ব্যাগ উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ ও ১০ ভরি ৫ আনা রুপা পাওয়া যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, (পিএসসি) এ প্রতিবেদককে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ধারকৃত স্বর্ণ ও রুপার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close