রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ১৭:৫৭

আপডেট: ১ নভেম্বর, ২০২৫ ১৭:৫৮

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই
প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর গ্রামে র‍্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব-৫।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সূত্রে জানা যায় সদর উপজেলার উপরাজারামপুর গ্রামে জনৈকা জেসমিন আক্তারের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ওই বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালায়। তল্লাশির সময় জুয়েল রানার ভাড়া ফ্ল্যাটের দক্ষিণ পাশের রুমের বারান্দার গ্রীলের বাইরে সানসেটের ওপর থেকে দুই আসামি নিজ হাতে দেখিয়ে দিলে সেখান থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এরপর তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার নাচোল থানার দক্ষিন সাকোপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. জুয়েল রানা, অপরজন একই থানার দেওপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. জসিম উদ্দিন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close