চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ গত রাতে এক বিশেষ অভিযানে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামী আব্দুল খালেক, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মজনু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালায়। রাত দুইটার দিকে ইলশা এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় সাজাপ্রাপ্ত আসামী আব্দুল খালেককে গ্রেপ্তারকরা হয়।
উল্লেখ্য, আব্দুল খালেককে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগে গত বছর আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের পুলিশের উদ্দেশ্য হলো অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায় প্রতিষ্ঠা করা। গ্রেপ্তারকৃত আসামীকে দ্রুতই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
আরও পড়ুন:








