রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

সাগর-রুনি হত্যার বিচারসহ ২১ দফা দাবিতে বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ১৪:২৬

শেয়ার

সাগর-রুনি হত্যার বিচারসহ ২১ দফা দাবিতে বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও পৃথক শ্রম আদালত স্থাপনসহ ২১ দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাব চত্বরে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস। প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।

সমাবেশে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মির্জা সেলিম রেজা, আব্দুর রহমান বগরা, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ অনেকে। বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করলেও আজও তারা নানা বঞ্চনা, হয়রানি ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি, এটি সাংবাদিক সমাজের জন্য লজ্জার। অবিলম্বে এ মামলার বিচার সম্পন্ন করার পাশাপাশি সাংবাদিকদের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন জরুরি। পাশাপাশি সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত গঠন ও সাংবাদিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নের দাবি জানান তারা।



banner close
banner close