দীর্ঘ নয় মাস পর শনিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপের উদ্দেশ্যে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ ছাড়ার কথা থাকলেও শনিবার প্রথম দিন সকালে কোনো জাহাজ ছেড়ে যায়নি।
সরকার ঘোষিত নভেম্বরে রাত্রিযাপনে বিধিনিষেধের কারণে পর্যটক সংকট থাকায় প্রস্তুতি সত্ত্বেও অনুমতি পাওয়া জাহাজগুলোর মালিকপক্ষের মাঝে অনাগ্রহের সৃষ্টি হয়েছে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সেন্ট মার্টিন কেন্দ্রিক পর্যটনশিল্পকে বাঁচাতে হলে সরকারকে সদয় দৃষ্টি দিতে হবে। দিনে গিয়ে দিনে ফিরে আসা পর্যটকদের জন্য ভোগান্তির। তাই তারা যেতে আগ্রহী না। এই সিদ্ধান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে।
পর্যটক না থাকায় বঙ্গোপসাগরের বৈরী পরিবেশেও জীবন নির্বাহ করা সেন্ট মার্টিনবাসীরা পড়েছেন বিপাকে।
আরও পড়ুন:








