রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

রাঙ্গামাটিতে বাসায় ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ০৯:৪৬

শেয়ার

রাঙ্গামাটিতে বাসায় ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে চাকরি দেওয়ার নাম করে নিজ বাসায় ডেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিক মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সালাউদ্দিন রাঙ্গামাটি শহরের কসমস আবাসিক হোটেল ও মায়ের দোয়া নার্সারির মালিক।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, সালাউদ্দিন বৃহস্পতিবার সকালে তাকে চাকরি দেয়ার নাম করে নিজ বাসায় ডেকে নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত একটি কক্ষে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে সেখান থেকে মুক্ত হলে সন্ধ্যায় কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তরুণী।

কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, সালাউদ্দিনের বিরুদ্ধে ভুক্তভোগী তরুণীকে ডেকে নিয়ে নিজ ঘরের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণের অভিযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী সরাসরি থানায় হাজির হয়ে তার বিরুদ্ধে লিখিতভাবে এ অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযুক্ত সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।



banner close
banner close