মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা এক্সপ্রেসওয়েতে বাস ও প্রাইভেটকারসহ যাত্রীবাহী পাঁচটি যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি যাত্রীবাহী বাস এক পথচারীকে চাপা দিয়ে পালানোন সময় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে নয়টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আরও আট-নয় জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীরগতি তৈরি হয়। পরে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী যোগ দেয়।
দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নেয়া পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, যাত্রীবাহী সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। আহত হালিমা বেগম নামে নারী পথচারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন:








