রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ০৬:১০

শেয়ার

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার বরখাস্ত
শামীমা আক্তার

দুর্নীতির অভিযোগে দুদকের হাতে গ্রেপ্তার হওয়া বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এনবিআর। গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের একটি পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-১ শাখা থেকে গত ১৪ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, যশোরে গ্রেপ্তার হন শামীমা আক্তার। এরপর সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন মনে করে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, শামীমাকে বরখাস্তের কার্যকারিতা ৭ অক্টোবর থেকে গণ্য হবে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

প্রজ্ঞাপনটি মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে।



banner close
banner close