রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

ভারতে পাচারের সময় লালমনিরহাটে ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ১৮:০৮

শেয়ার

ভারতে পাচারের সময় লালমনিরহাটে ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ
ছবি: বাংলা এডিশন

ভারতে ও পার্শ্ববর্তী জেলায় রাসায়নিক সার পাচার রোধে বিশেষ ভূমিকা রাখছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। সম্প্রতি একাধিক অভিযানে ব্যাটালিয়নটি ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) লালমনিরহাট ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলাঘাট বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে পাচারকালে ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এর আগে ২৬ সেপ্টেম্বর ১৫২ বস্তা ইউরিয়া ও ৭৬ বস্তা ডিএপি সার এবং ৪ অক্টোবর ৪ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

সব মিলিয়ে মোট ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার ৮০০ টাকা। পরবর্তীতে এসব সার লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “জেলার কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার পান, সে জন্য বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। পাচাররোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জনগণের সহযোগিতা বাড়াতে গোপন তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত পদক্ষেপ সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে স্থানীয়রা মনে করছেন।



banner close
banner close