রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

সাভারে ঘটনায় নয় দিন পার হয়ে গেলেও প্রধান আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

সাভার উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ১৬:৪৫

শেয়ার

সাভারে ঘটনায় নয় দিন পার হয়ে গেলেও প্রধান আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ
ছবি: বাংলা এডিশন

সাভারে পূর্ব শক্রুতার জের ধরে আবু সাঈদ নামের এক কৃষককে নির্মম ভাবে কুপিয়ে হত্যার ঘটনায় নয় দিন পার হয়ে গেলেও প্রধান আসামী আওয়ামী লীগের সমর্থক জাকির হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হত্যাকান্ডের নয় দিন পার হয়ে গেলেও প্রধান আসামীকে গ্রেপ্তার না করায় নিহতের পরিবার ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে নিহতের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত ২৬ অক্টোবর সাভারের বলিয়ারপুর এলাকায় মানববন্ধন করায় নিহত আবু সাঈদের ছেলে মোহাম্মদ জায়েদ হাসানের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে দুটি মামলা দায়ের করেছেন অভিযুক্তরা।

একটি মামলায় আসামী করা হয়েছে ৬৯ জন। আর আরেকটি মামলায় আসামী করা হয়েছে ২৩ জন। দুটি মামলায়ই নিহতের ছেলের নাম দেওয়া হয়েছে। উল্টো নিহতের ছেলেসহ ভুক্তভোগীদের নামে মামলা করায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে হত্যাকান্ডে অংশ নেওয়া প্রধান আসামী জাকির হোসেনকে গ্রেপ্তার করতে না পারলেও পুলিশ অভিযুক্তরা দুটি মামলা দায়ের করলে সেই মামলায় চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।

জানাযায়,পূর্ব শত্রুতার জের ধরে গত ২২ শে অক্টোবর রাত নয়টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকার কৃষক আবু সাঈদকে কুপিয়ে হত্যা করে আওয়ামী লীগের সমর্থক জাকির বাহিনী ও তার লোকজন।

এ ঘটনায় ২৩ শে অক্টোবর সাভার মডেল থানায় ২৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পরে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ২৬ অক্টোবর এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

পরে মানববন্ধন করার অপরাধে অভিযুক্তরা ভুক্তভোগীদের নামে সাভার মডেল থানায় দুটি মামলা দায়ের করেন পর্যায়ক্রমে। দুটি মামলায় আসামী করা হয় নারী ও পুরুষদের।



banner close
banner close