ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রায় এক কোটি ১৫ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে৷
তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার ৩১ অক্টোবর সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি ১৫ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী এবং খাদ্য সামগ্রী জব্দ করেছে।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে। আমরা অভিযান আগের যেকোনো সময়ের চেয়ে জোড়ালো করেছি।’
আরও পড়ুন:








