শুক্রবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের উপর আট মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে এ নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ।
এ সময় ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময়, ও মজুদ দণ্ডনীয় অপরাধ।
এক নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এ আইন অমান্য করলে এক বছর থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দণ্ডিত হতে পারেন।
জাটকা রক্ষায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশ সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান চলানো হবে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, জাটকার অবরোধ সফল করতে অভিযান চলবে। তবে এ অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ৮৯ হাজার জেলেকে চার মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল প্রদান করা হবে।
আরও পড়ুন:








