রবিবার

১২ এপ্রিল, ২০২৬ ২৯ চৈত্র, ১৪৩২

বেগমগঞ্জে কিশোর বিজয় হত্যা মামলার প্রধান আসামি রুবেল কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ০৯:২৪

শেয়ার

বেগমগঞ্জে কিশোর বিজয় হত্যা মামলার প্রধান আসামি রুবেল কারাগারে
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর মারওয়ান হোসেন বিজয়কে তিন শতাধিক কোপ দিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি দেলোয়ার বাহিনীর সদস্য মাহবুব রহমান রুবেলকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার হাজীপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের দক্ষিণ ঘটলা এলাকার কাশেম মঞ্জিল নামক বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১, সিপিসি-তিন, নোয়াখালী।

কারাগারে প্রেরণকৃত মাহবুব রহমান রুবেল বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের নকু বেপারী বাড়ির শাহ আলমের ছেলে।



আরও পড়ুন:

banner close
banner close