রবিবার

১২ এপ্রিল, ২০২৬ ২৯ চৈত্র, ১৪৩২

সুনামগঞ্জে সালিসে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ০৯:১১

শেয়ার

সুনামগঞ্জে সালিসে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইছামতী বাজার ব্রিজ এলাকায় লুভিয়া ও বনগাঁও গ্রামের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রথম দফা ও রাত একটার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুজ্জামান পক্ষ ও শফিক মেম্বার পক্ষের মধ্যে পূর্বের আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। বৃহস্পতিবার রাতে ওই বিরোধ মীমাংসার জন্য উভয় পক্ষ স্থানীয়ভাবে সালিসে বসলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে দুই দফা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাতক থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ‘কামরুজ্জামান ও শফিক মেম্বারের লোকজনের মধ্যে টাকার লেনদেন নিয়ে বিরোধ ছিলো। বৃহস্পতিবার রাতে তারা সালিশে বসলে সেখানে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’



আরও পড়ুন:

banner close
banner close