মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

খবর নিতে গিয়ে ভাইয়ের অর্ধগলিত মরদেহ পেলেন বোন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ২২:৪০

শেয়ার

খবর নিতে গিয়ে ভাইয়ের অর্ধগলিত মরদেহ পেলেন বোন
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া শহরে নিজ বাড়ি থেকে মাহবুবুর রহমান খান টিটু (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর এলাকার পূর্ব মেড্ডা মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাহবুবুর রহমান স্থানীয় মহিউদ্দিন খানের ছেলে। তিনি বাড়িতে একাই বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর সর্বশেষ তিনি বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। বৃহস্পতিবার বোন তাকে দেখতে এলে প্রতিবেশীরা ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বলেন, ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ধারণা, অসুস্থতা বা প্রাকৃতিক কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।