রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ছয় কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ২২:০৬

শেয়ার

দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ছয় কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ
ছবি: বাংলা এডিশন

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্ত দর্শনা বিওপির হাবিলদার মোঃ মিজান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৭৭/২ এস এর আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর মাথাভাঙ্গা নদীর পাশে পাকা রাস্তার উপর থেকে ৫ কেজি ৯১২ গ্রাম রুপা ও ১ টি মোটরসাইকেল আটক করে।

রুপার আনুমানিক সিজার মূল্য দেখানা হয়েছে ২১,৫১,৯৬৮/- ( একুশ লাখ ৫১ হাজার, নয়শত আটষট্টি টাকা) এবং মোটরসাইকেল ১,৫০,০০০/- ( দেড় লাখ টাকা)।

জব্দকৃত রুপা পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে।

এ ঘটনায় দর্শনা থানায় পলাতক ২ জনকে আসামী করে মামলা দায়ের করেছে বিজিবি।

পলাতক আসামিরা হলো- চুয়াডাঙ্গার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মৃত করিম মৌলভির ছেলে মোঃ শরিফুল ইসলাম (৪৯)। ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ মমিনুল ইসলাম (৪৭)।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। চোরাকারবারি দু'জন বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকির মধ্য থেকে বিপুল পরিমান ভারতীয় রূপা জব্দ করা হয়।

বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



banner close
banner close