রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

মহিপুরে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান, চার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ২১:০৮

শেয়ার

মহিপুরে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান, চার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর কুয়াকাটার মহিপুরে অবৈধ ও লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে মহিপুর রেঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি করাতকলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর বিধি ১২ অনুযায়ী লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট করাতকল মালিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মহিপুর রেঞ্জ কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান বলেন, “রেঞ্জ এলাকায় মোট ৩৫টি অবৈধ করাতকল চিহ্নিত করা হয়েছে। ধাপে ধাপে সবগুলোর বিরুদ্ধেই অভিযান পরিচালনা করা হবে।এদিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “বনসম্পদ রক্ষা ও অবৈধ কাঠ বাণিজ্য প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগ জানিয়েছে, এসব অবৈধ করাতকলের কারণে স্থানীয় বনাঞ্চলের কাঠ পাচার ও বন ধ্বংসের ঝুঁকি বাড়ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে অভিযান নিয়মিত চালানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হচ্ছে।



banner close
banner close