রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় সেনাবাহিনীর ১৩ সদস্য আহত

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ২১:০১

শেয়ার

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় সেনাবাহিনীর ১৩ সদস্য আহত
ছবি: বাংলা এডিশন

রাজশাহী সেনানিবাস থেকে বগুড়া সেনানিবাসগামী সেনাবাহিনীর একটি তিন টন ওজনের ট্রাক বগুড়ার বীরগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ট্রাকে থাকা ১৩ জন সেনা সদস্য আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক পোনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন। আহত সেনা সদস্যদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত একজন সৈনিককে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকা সেনানিবাসে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী বিবৃতিতে স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত ও মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সবার তৎপরতার কারণেই আহত সদস্যদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

চালকসহ ট্রাকটির বিস্তারিত তদন্ত চলছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



banner close
banner close