রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ফেনসিডিল জব্দ, নারীসহ ৩ কারবারি গ্রেপ্তার

লালমনিরহাট, প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ২০:১৬

শেয়ার

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ফেনসিডিল জব্দ, নারীসহ ৩ কারবারি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

লালমনিরহাটে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য ‘চকো+’ জব্দ করা হয়েছে। এ সময় এক নারীসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩, সিপিএসসি রংপুর।

বুধবার রাতে ভেলাগুড়ী ইউনিয়নের বনচুকি গ্রামে অভিযান চালিয়ে ৩৫৫ বোতল চকো+ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. রাজিব, মো. শামীম রহমান ও তার স্ত্রী মোছা. বিলকিস বেগম।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে কৌশলে ফেনসিডিল ও অনুরূপ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।



banner close
banner close