সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

লালমনিরহাটে দুই বিএনপি নেতার সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৯:৪৫

শেয়ার

লালমনিরহাটে দুই বিএনপি নেতার সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও বিভেদ রোধে কঠোর নির্দেশনা জারি করেছে লালমনিরহাট জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এই নির্দেশনা পাঠানো হয়। চিঠি দুটি পাঠানো হয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি মো. রোকন উদ্দিন বাবুল এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের কাছে।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপনারা যে সভা-সমাবেশ আয়োজন করছেন, তাতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিরোধ ও বিভেদ সৃষ্টি হচ্ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্যক্তিগত জনসংযোগ ছাড়া এমন কোনো কর্মসূচি না করার নির্দেশনা প্রদান করা হলো।

জেলা বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলায় মনোনয়ন প্রত্যাশী নেতারা আলাদা সভা-মিছিলের আয়োজন করায় দলীয় অভ্যন্তরে উত্তেজনা তৈরি হয়েছে। এ কারণেই কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে জেলা কমিটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, “দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা ইতোমধ্যে দুটি পৃথক চিঠির মাধ্যমে তাদের এই নির্দেশনা জানিয়ে দিয়েছি।



banner close
banner close