সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৯:০৮

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস সরবরাহ বন্ধ
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ায় চারলেন মহাসড়ক প্রকল্পের কাজ করার সময় গ্যাস সরবরাহ পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়েগেছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এতে করে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার গ্রাহক।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, বিকেল ৪টার দিকে চারলেন প্রকল্পের কাজ করার সময় সদর উপজেলার উলচাপাড়া এলাকায় সড়কের নিচে থাকা গ্যাস সরবরাহের ৬ ইঞ্চি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে করে গ্যাস লিকেজ হতে থাকে। দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, বাখরাবাদের কারিগরি দল ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে কাজ শুরু করেছে। ৪-৫ ঘণ্টার মধ্যে মেরামত কাজ শেষ করে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।



banner close
banner close