মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

জুলাইয়ের গেজেট ও সব সুবিধা থেকে নাম প্রত্যাহার করলেন জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৯:০২

শেয়ার

জুলাইয়ের গেজেট ও সব সুবিধা থেকে নাম প্রত্যাহার করলেন জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু
ছবি : বাংলা এডিশন

জুলাইয়ের সরকারি গেজেট ও মাসিক ভাতাসহ সকল ধরনের সুযোগসুবিধা থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে আবরার নাদিম ইতু লিখেছেন,জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আমি আহত হয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বর্তমান অন্তবর্তীকালীন সরকার এবং স্থানীয় প্রশাসন জুলাইয়ের যে চেতনায় দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছিল, তা এক বছরেরও বেশি সময় ধরে বাস্তবায়িত হয়নি। কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন,রাজনৈতিক দলগুলোও বিভিন্ন অসংগতিমূলক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। বিশেষ করে ফরিদপুরে প্রশাসনিক এবং বিভিন্ন সেক্টরের অনিয়ম আগের মতোই বহাল রয়েছে। সিন্ডিকেটগুলোর কিছুই হয়নি, অনিয়মও থামেনিযা সবারই জানা।

আবরার নাদিম ইতু তার পোস্টে উল্লেখ করেন, “আমি সরকারি গেজেট থেকে আমার নাম এবং মাসিক ভাতা (যদিও আমি কখনো গ্রহণ করিনি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করছি। একই সঙ্গে যদি আমি বিগত দিনে কোনো অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকি, তবে আমার বিরুদ্ধেও তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক।

সরকারি নথি অনুযায়ী, আবরার নাদিম ইতুর গেজেট নম্বর ছিল ২৪৮৯।