সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

দোয়ারাবাজারে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৮:৫৮

আপডেট: ৩০ অক্টোবর, ২০২৫ ২০:৩৮

শেয়ার

দোয়ারাবাজারে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার বাশতলা এলাকায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির,

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সীমান্তের নিরাপত্তা রক্ষা শুধু বিজিবির দায়িত্ব নয়, এটি জনগণেরও দায়িত্ব। সীমান্ত এলাকার জনগণ যদি সচেতন হয় এবং তথ্য দিয়ে সহযোগিতা করে, তাহলে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করা সম্ভব।

চোরাচালান, নারী ও শিশু পাচার দেশের অর্থনীতি, সমাজ ও মানবিক মূল্যবোধের জন্য বড় হুমকি। বিজিবি সর্বদা এ ধরনের অপরাধ প্রতিরোধে কাজ করছে, তবে স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া তা পুরোপুরি সফল করা সম্ভব নয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুফায়েল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

সভায় বক্তারা সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সীমান্ত জনগণের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।



banner close
banner close