সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

মানিকগঞ্জ শহরে দিনের আলোয় দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৮:৫৩

শেয়ার

মানিকগঞ্জ শহরে দিনের আলোয় দুর্ধর্ষ ডাকাতি
সংগৃহীত ছবি

মানিকগঞ্জে দিনের আলোয় মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের বিসমিল্লাহ সুপার মার্কেটে পিকাবো মোবাইল শো-রুমে সাত থেকে আটজনের একটি দল এ ডাকাতির ঘটনা ঘটায়।

স্থানীয়রা জানায়, ডাকাতির সময় কাটার মেশিন দিয়ে দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা। দোকানে ঢুকে বিভিন্ন ব্র্যান্ডের অর্ধশতাধিক মোবাইল লুট করে নেয় তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুট হওয়া মালামালের দাম প্রায় ২০ লাখ টাকা।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

মারিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



banner close
banner close