সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জ এনায়েতপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৮:৪৪

শেয়ার

সিরাজগঞ্জ এনায়েতপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি আটক
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের এনায়েতপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার রাতে উপজেলার বেড়িবাঁধ ঘাট সংলগ্ন সার কারখানার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চরকাপনা গ্রামের রইস উদ্দিনের ছেলে শাহজাহান আলী, অষ্টোআশিরচর গ্রামের জালালের ছেলে শহর আলী, ভগবতীপুর গ্রামের মৃত হাচেনের ছেলে আবদুল মালেক এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থানার তেবাড়িয়া চরের মৃত খবির সরকারের ছেলে মোজাম্মেল সরকার।

জেলা গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।



banner close
banner close