সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

খুলনায় বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে আহত পাঁচ

খুলনা, প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৬:২৯

শেয়ার

খুলনায় বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে আহত পাঁচ
ছবি: সংগৃহীত

খুলনার রূপসা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ সংগঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে রূপসা উপজেলার কাজদিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। তারা হলেন, শান্ত, শাহাজাদা, মেহেদী হাসান বুলু, জাহিদুল ইসলাম জাহিদ ও ইমরান শেখ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নেতাকর্মীদের ওপর এ হামলা চালানো হয়েছে। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসায় স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ সম্প্রতি পারভেজ মল্লিকের একটি কর্মসূচির আয়োজন করছিল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হেলাল সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা বলেন, আজিজুল বারী হেলাল ও পারভেজ মল্লিক দু'জনেই খুলনা-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তাই দু'জনেই এলাকাতে বিভিন্ন কর্মসূচি করে আসছেন। যার ধারাবাহিকতায় পারভেজ মল্লিক এর সমর্থকরা একটি অনুষ্ঠানের আয়োজন করছিল। এমন সময় হেলাল সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। আসলে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। এমন হামলা আশা করি না।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সকালে এই অতর্কিত হামলার খবর জানতে পেরেই আমরা টহল মোতায়েন করে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দেই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close