গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই তসলিম সিরাজ ও ভাতিজা মুশফিক সিরাজ।
বুধবার গভীর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আটককৃতদের বাসন থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মধ্যরাতে নাওজোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিকের বাড়ি থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন খান বলেন, “যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
আরও পড়ুন:








