সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

পটুয়াখালীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার দুই

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৩:২৭

আপডেট: ৩০ অক্টোবর, ২০২৫ ১৩:২৯

শেয়ার

পটুয়াখালীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার দুই
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর দশমিনায় উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে নিজ এলাকার আলিপুর ইউনিয়ন খলিশাখালী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. বেল্লাল হোসেন উপজেলা আলীপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মৃত্যু হাতেম আলী চৌকিদারের ছেলে, তিনি ওই ওয়ার্ডের আ.লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব রয়েছেন। অপর আসামি মো. হাসান বয়াতী উপজেলার আলিপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের খনিসাখালী গ্রামের মকবুল হোসেন বয়াতীর ছেলে, তিনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে দায়িত্ব আছেন।

থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ছয় মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ,ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভংচুর ও সন্ত্রাসী হামলা চালায় এতে শতাধিক নেতাকর্মী আহত হয়। ওই ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত বৃহস্পতিবার দশমিনা থানায় সাবেক এমপি সহ আ. লীগের ও সহযোগি সংগঠনের ৪৮ এবং অঞ্জাতনামা অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঐ মামালায় পরে বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার পুলিশের একটি দল অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে মামালার এজাহারের সন্ধিগ্ধ আসামি মো. বেল্লাল হোসেন ও মো. হাসান বয়াতীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

দশমিনা থানার ওসি আব্দুল আলিম জানান, বুধবার রাতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগের নেতা মোঃ বেল্লাল হোসোন ও স্বেচ্ছাসেবক লীগের হাসান বয়াতীকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় আদালতে প্রেরণ হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলোমান আছে।



banner close
banner close