সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

চট্টগ্রামের রাউজানে র‍্যাবের অভিযানে আটক দুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১১:৩৬

শেয়ার

চট্টগ্রামের রাউজানে র‍্যাবের অভিযানে আটক দুই
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাবের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র, বিপুল সংখ্যক গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



banner close
banner close