চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত থেকে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
মঙ্গলবার (২৯ অক্টোবর) মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৭/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের ফরেস্ট ক্যানেলের পার্শ্ববর্তী ধানক্ষেতে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় মদ (ব্ল্যাক হান্ট ব্র্যান্ড) উদ্ধার করা হয়।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, 'মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
উদ্ধারকৃত মদ জিডি করে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন:








