সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

পাবনায় যুবদলের মিছিলে না যাওয়ায় শিক্ষার্থীকে মারধর: ভিডিও চিত্র সহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ১৭:১১

আপডেট: ২৯ অক্টোবর, ২০২৫ ১৭:১১

শেয়ার

পাবনায় যুবদলের মিছিলে না যাওয়ায় শিক্ষার্থীকে মারধর: ভিডিও চিত্র সহ
ছবি: বাংলা এডিশন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যেতে রাজি না হওয়ায় মেস থেকে তুলে নিয়ে এক শিক্ষার্থীকে মারধর করেছে সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে পাবনার সিটি নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রহমত রিংকু ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় জোর করে মিছিলে নিয়ে যাওয়ার জন্য তাঁর হাত ধরে টানাটানি করেন যুবদল নেতাকর্মীরা। একপর্যায়ে রিংকু মিছিলে যেতে রাজি না হওয়ায় তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন তারা।

পরে মিছিল শেষে রিংকুর মেসে আসে দুইজন। তারা নেতার কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাঁকে স্থানীয় টিবি হাসপাতালে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।

জানা গেছে, ওই শিক্ষার্থী শহরের ‘আল্লাহর দান ছাত্র মেসে থাকেন। মিছিলে যেতে অস্বীকৃতি জানানোয় এলাকার কয়েকজন যুবক তাঁকে টিবি হাসপাতালের সামনে মারধর করে ফেলে রেখে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উদ্ধারকারীরা কলেজের শিক্ষকদের খবর দেন।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বাস্থ্যসেবায় পড়ালেখা করা রিংকুকে মারধরের ঘটনার বিচার দাবি করেছে তাঁর সহপাঠী ও সহশিক্ষার্থীরা।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি মো. আব্দুস সালাম।



banner close
banner close