পটুয়াখালীর সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামে দুর্বৃত্তের ছুরিঘাতে মোশারফ খান (৪০) নামে এক অটোচালক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও সারাদিন অটো চালিয়ে রাত দশটার দিকে বাড়ি ফেরেন মোশারফ।
খাওয়া-দাওয়ার পর নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। পাশের ঘরে ছিলেন তার স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে মালা, যিনি দশম শ্রেণির শিক্ষার্থী।
রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা মাটির ঘরের দেয়াল খুঁড়ে ভিতরে প্রবেশ করে। তারা প্রথমে শাহনাজ ও মালার কক্ষে ঢোকার চেষ্টা করলে, মেয়ে মালা টের পেয়ে চিৎকার দেন। চিৎকার শুনে মোশারফ দৌড়ে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় মোশারফকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোর থেকেই নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী ও স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে মালা বলেন, ‘আমার স্বামী আমাদের পরিবারের প্রধান সহায় ছিলেন। তার না থাকার শূন্যতা আমাদের ভেঙে দিয়েছে ছেলে ঢাকায়, সব দায়িত্ব আমার কাঁধে। যারা এটা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই; অন্যথায় আমরা শাস্তি মানবো না।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, এখনো কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন:








