সাতক্ষীরার শ্যামনগর থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার শংকরকাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রফিক শেখ। তিনি রাজশাহীর চারঘাট থানার বালাদিয়াড় গ্রামের মো. রহমতুল্লাহ শেখের ছেলে এবং হত্যা মামলার দুই নং আসামি।
র্যাব জানায়, চলতি বছরের ২১ অক্টোবর জমিজমা নিয়ে বিরোধের জেরে রফিক শেখসহ অন্যান্য আসামিরা একই এলাকার মোস্তফা শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় মোস্তফা শেখকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ রিয়াদ জানিয়েছেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সময় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনবিশ্বাস অর্জনে র্যাব সফলভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








