পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর ডাকা বাজার বয়কটের মধ্যে চার ত্রিপুরা কৃষক অপহৃত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সাপ্তাহিক হাটে নিজেদের জুমে উৎপাদিত মুখিকচু বিক্রির উদ্দেশ্যে বাজারে যাচ্ছিলেন তারা। পথে তাদের অপহরণ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অপহৃতরা হলেন—
১- ভারত কুমার ত্রিপুরা, পিতা: অজ্ঞাত, গ্রাম: তৈকথাং, ২-প্রীতি কুমার ত্রিপুরা, পিতা: অজ্ঞাত, গ্রাম: দলদলি পাড়া, ৩- সোনানন্দ ত্রিপুরা, পিতা: নাইত্যুংজয় ত্রিপুরা, গ্রাম: নোয়া পাড়া,৪- মোহন ত্রিপুরা, পিতা: দেব রঞ্জন ত্রিপুরা
জানা গেছে, গত মাসে খাগড়াছড়িতে সংঘটিত এক ঘটনার পর ইউপিডিএফ-মূল সংগঠন গুইমারায় বাজার বয়কটের নির্দেশ দেয়। দীর্ঘদিন হাট-বাজার বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে অভাব-অনটন দেখা দেয়। ফলে জীবিকার প্রয়োজনে আজকের সাপ্তাহিক হাটের দিনে কৃষকরা বাজারে কচু বিক্রি করতে গেলে এই অপহরণের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন ভিন্ন খাতে—বাঙালি-উপজাতি সংঘাতের দিকে নিয়ে যেতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তারা আরও বলেন,পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের দৃঢ় ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন,
বিষয়টি আমরা অবগত হয়েছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে আমরা আইনি তৎপরতা চালাবো।
আরও পড়ুন:








