জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ রাশেদুল আলম সবুজ বলেছেন,সাড়ে ১৭ বছরে যত খুন হয়েছে,গুম হয়েছে আয়না ঘরে রেখে মানুষেকে নির্যাতন করা হয়েছে । সেসব হত্যাকাণ্ডের বিচার চাই। ২০২৪ জুলাই আন্দোলনে যেসব মানুষকে হত্যা করা হয়েছে তাদের বিচার চাই।
মঙ্গলবার বিকেলে কালাই উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, ডঃ ইউনুস সাহেব জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে এসব বিচার দেখার জন্য আপনি দু বছর এক বছর ক্ষমতায় থেকে যেন তেন নির্বাচন দিয়ে আমেরিকায় যাবেন এজন্য জাতী আপনাকে ক্ষমতায় বসায়নি। আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে পি আর পদ্ধতি নির্বাচন ও সকল ফ্যাসিস্টের বিচার দৃশ্যমান করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলা গেট থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রী ছাউনী তে গিয়ে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
আরও পড়ুন:








