সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডে ধ্বংসের পথ উন্মুক্ত হয়েছিল: আরিফুল ইসলাম সোহেল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১৯:৪৫

শেয়ার

২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডে ধ্বংসের পথ উন্মুক্ত হয়েছিল: আরিফুল ইসলাম সোহেল
ছবি: বাংলা এডিশন

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডকে দেশ, জাতিসত্তা ও গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল।

মঙ্গলবার বিকেলে শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামী এই সমাবেশের আয়োজন করে।

আরিফুল ইসলাম সোহেল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাযজ্ঞ দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতার ওপর আঘাত হেনেছিল। তিনি অভিযোগ করেন, সে সময়ের রাজনৈতিক অচলাবস্থা ও দুই প্রধান রাজনৈতিক দলের সমঝোতায় ব্যর্থতা পরিস্থিতিকে সহিংসতার দিকে ঠেলে দেয়।

তিনি আরও বলেন, ওই সময় সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা থাকলেও রাজনৈতিক অচলাবস্থার কারণে তা বাস্তবায়িত হয়নি। এর পরবর্তী পর্যায়ে সংঘটিত সহিংসতা ও অস্থিতিশীলতা দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে দীর্ঘদিনের জন্য বিপর্যস্ত করে দেয়।

বক্তব্যে তিনি ১/১১-পরবর্তী জরুরি সরকারকেও সাংবিধানিক কাঠামোর বাইরে বলা উল্লেখ করে বলেন, ওই সরকারের রাজনৈতিক ভূমিকা পরবর্তী সময়ের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, মাওলানা আবুল হাসেম সরকার, সাবেক আমীর আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাক ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম।

সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম।



banner close
banner close