সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

বাঁশখালীতে র‍্যাব-সেনাবাহিনীর যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার দুই পলাতক আসামী গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১৭:২৯

আপডেট: ২৮ অক্টোবর, ২০২৫ ১৮:২৩

শেয়ার

বাঁশখালীতে র‍্যাব-সেনাবাহিনীর যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার দুই পলাতক আসামী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামীকে র‍্যাব-৭, চট্টগ্রাম ও সেনা বাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে সরল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী আবুল হাসান এলাকার ভেতরে গোপনে অবস্থান করছে। পরে সকাল সাড়ে ছয়টার দিকে র‍্যাব এবং সেনা বাহিনীর একটি যৌথ অভিযানিক দল সরল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবুল হাসান (৪৮) সরল ইউনিয়নের মৃত আমির হামজার পুত্র।

পরবর্তীতে আবুল হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই মামলার আরও এক এজাহারনামীয় পলাতক আসামী শওকত (৩০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামী শওকত উত্তর সরলের আবুল হাসানের পুত্র।

এই প্রসঙ্গে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, 'হত্যা চেষ্টা মামলার মতো গুরুতর অপরাধে জড়িত পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় গা-ঢাকা দিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।'

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close