পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চার যুবককে আটক করেছে দশমিনা থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো্রর, বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে মো. আরিফুর রহমান, একই এলাকার মো. সায়েম মৃধার ছেলে মো. মাহফুজ, বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের মো. দেলোয়ার হোসেন সরদারের ছেলে মো. মেহেদী হাসান এবং বাউফল উপজেলার কর্পুলকাঠী গ্রামের নেছার সিকদারের ছেলে মো. রাজিব।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ, এসআই গোবিন্দ ও এসআই ছগির নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ এলাকায় পাকা রাস্তায় ইয়াবা বিক্রির সময় আরিফ ও মাহফুজের কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই ইউনিয়নের তসলিম আকনের কীটনাশক দোকানের সামনে থেকে রাজিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা এবং হেমায়েত আকনের মুদির দোকানের সামনের রাস্তায় মেহেদী হাসানের কাছ থেকে ৬২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের থানায় এনে পৃথক পৃথক মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, ‘মাদকবিরোধী এই অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে।’
আরও পড়ুন:








