সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১৫:৩১

শেয়ার

সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা কারাগারে এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহমদ মোস্তফা খান বাচ্চু চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা।

কারাগার সূত্রে জানা গেছে, তিনি গত ২৪ এপ্রিল থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। সকালে নয়টা ৫০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহমদ মোস্তফা খান বাচ্চু জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যা মামলাসহ চারটি হত্যা মামলার আসামি ছিলেন।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।



banner close
banner close