সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

দুর্নীতিবাজ ইউএনওর শাস্তি বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১৫:১৫

শেয়ার

দুর্নীতিবাজ ইউএনওর শাস্তি বদলি
ছবি: সংগৃহীত

বিসিএস ৩৫ ব্যাচের কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেয়া এবং জুলাই পরবর্তীতেও দুর্নীতি-চাঁদাবাজিতে যুক্ত এই কর্মকর্তার শাস্তি হিসেবে তাকে অন্য একটি উপজেলায় বদলি করা হয়েছে। গত ২১ অক্টোবর বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য তাকে রিলিজ করে দেয়া হয় কিন্তু সাতদিন পেরিয়ে গেলেও এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি তিনি।

নিজের অপরাধ ঢাকতে বদলির কিছুদিন পূর্বে তার সুপারিশে আওয়ামী লীগের পদধারী ও দোসরদের দিয়ে শরণখোলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত হয়।

জানা গেছে, গত ১২ অক্টোবর বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে তাকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় বদলি করা হয়েছে। এরপর গত ২১ অক্টোবর অপরাহ্নে বদলি পদায়নকৃত কর্মস্থলে যোগ দেয়ার জন্য তাকে শরণখোলা থেকে অবমুক্ত করা হয় তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সাতদিন পর অর্থাৎ এখনও শরণখোলাতেই অবস্থান করছেন তিনি। অবৈধ টাকা উত্তোলনের জন্য এখনো শরণখোলায় অবস্থান করছে বলে জানিয়েছেন উপজেলার বাসিন্দারা।

তথ্য বলছে, আওয়ামী লীগের দোসর এই আমলার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, দুর্নীতি দমন কমিশনসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করে শরণখোলার তরুণরা। যার প্রেক্ষিতে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে তদন্ত চলছে।

তবে প্রশ্ন উঠছে, এত অভিযোগ ও তথ্য প্রমাণ থাকার পরও শাস্তি প্রদান না করে যেখানে শুধুমাত্র বদলি করা হয় এবং আওয়ামী লীগের পদধারী-দোসরদের দিয়ে যেখানে দুর্নীতি দমন কমিশনের কমিটি গঠন করা হয় সেখানে আদৌ সুষ্ঠু তদন্ত ও বিচার কী সম্ভব?



banner close
banner close