সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১৩:৪৯

শেয়ার

সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন বিতরণ
ছবি: বাংলা এডিশন

সরকারি রাজেন্দ্র কলেজে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি রাজেন্দ্র কলেজ শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল দশটায় কলেজের ডিগ্রি শাখা প্রাঙ্গণে এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে অর্থসহ কুরআন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবিরের কলেজ শাখার সভাপতি মো. ফাহিম বিশ্বাস। উদ্বোধন করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, শহর শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাহিত্য সম্পাদক দিদারুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিকতা বিকাশে ভূমিকা রাখবে এবং অর্থসহ কুরআন উপহার পাওয়ায় তারা এর তাৎপর্য গভীরভাবে বুঝতে পারবে।

অনুষ্ঠানে মোট ৮৫০ জন শিক্ষার্থীর হাতে অর্থসহ পবিত্র কুরআন উপহার হিসেবে প্রদান করা হয়।



banner close
banner close