বেনাপোল সীমান্তে অস্ত্রসহ মো. আতাউর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর দৌলতপুর বিওপির একটি বিশেষ টহলদল মঙ্গলবার ভোররাতে এ অভিযান পরিচালনা করে।
সুবেদার মো. ফখরুল ইসলামের নেতৃত্বে টহলদলটি সীমান্ত মেইন পিলার ১৭/০৯ এস থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে স্থানীয় এক বাসিন্দার ধান রাখার গোলাঘর তল্লাশি করে একটি দেশি তৈরি পিস্তল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আতাউর রহমান। তিনি দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।
অভিযান শেষে তাকে অস্ত্রসহ আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
আরও পড়ুন:








