সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১৩:২৪

আপডেট: ২৮ অক্টোবর, ২০২৫ ১৩:২৬

শেয়ার

সিরাজগঞ্জে দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থায় চরম সংকট দেখা দিয়েছে। উপজেলার ২৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। এর ফলে পাঠদান ব্যাহত হচ্ছে, প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে এবং শিক্ষার মানেও নেতিবাচক প্রভাব পড়ছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অবসর, পদোন্নতি, নতুন নিয়োগ বন্ধ থাকা এবং প্রশাসনিক জটিলতার কারণে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় শূন্যতার হার আরও বেড়েছে।

সহকারী শিক্ষকরা জানাচ্ছেন, প্রধান শিক্ষক না থাকায় তাদেরকেই পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব একসাথে পালন করতে হচ্ছে। এতে নিয়মিত ক্লাস নেওয়া ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ কমে যাচ্ছে।

উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম জানান, ভারপ্রাপ্ত দায়িত্বে থেকে সহকারী শিক্ষকরা একযোগে পাঠদান ও প্রশাসনিক কাজ করছেন। এতে শিক্ষার মান রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেলা পারভীন বলেন, তাদের বিদ্যালয়ে ২০২২ সাল থেকে প্রধান শিক্ষক নেই। প্রশাসনিক কাজের পাশাপাশি পাঠদানের চাপ সামলাতে গিয়ে বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তার মতে, অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতি দিলে সংকট কিছুটা লাঘব হতে পারে।



banner close
banner close