সোমবার

৬ জুলাই, ২০২৬ ২২ আষাঢ়, ১৪৩৩

হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত দুই

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ১৩:৫১

আপডেট: ২৭ অক্টোবর, ২০২৫ ১৫:১৩

শেয়ার

হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত দুই
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাধবপুর উপজেলার বাসিন্দা বাদল মিয়া ও সানু মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিগন্ত পরিবহণের একটি বাস যাত্রী নিয়ে সিলেটের বিভিন্ন মাজার জিয়ারত শেষে মাধবপুর ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার নিচে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং অন্তত ৩০ জন আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।



banner close
banner close