সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

ঝিনাই নদী দখল করে রাইস মিল ও শিল্প কলকারখানা; ভোগান্তিতে স্থানীয়রা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ১২:২৬

আপডেট: ২৭ অক্টোবর, ২০২৫ ১২:২৭

শেয়ার

ঝিনাই নদী দখল করে রাইস মিল ও শিল্প কলকারখানা; ভোগান্তিতে স্থানীয়রা
ঝিনাই নদী দখল করে রাইস মিল ও শিল্প কলকারখানা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা এলাকা দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী। টলটলে স্বচ্ছ পানি আর খরস্রোতা প্রবাহ বহু আগেই হারিয়েছে নদীটি। দখল-দূষণের কারণে ঝিনাই নদী রূপ নিয়েছে অনেকটা সরু নর্দমায়। স্থানীয় প্রভাবশালীরা দখল করে গড়ে তুলেছে রাইস মিল ও শিল্প কলকারখানা। এসব শিল্প কলকারখানার বর্জ্য আবার সরাসরি ফেলা হচ্ছে নদীতে। এতে পানি দূষিত হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ।

পরিবেশের ওপর বিরূপ প্রভাবের ফলে বাতাসে রাইস মিলের কুঁড়া ও ছাই উড়ে গিয়ে আশপাশের বাড়িঘরে পড়ছে। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।

এ নিয়ে প্রতিকার চেয়ে বিভিন্ন জায়গায় এলাকাবাসী অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। মিল মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে জানতে মেঘনা এগ্রো ফুড মিলে গেলে রাজনৈতিক দাপট দেখিয়ে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন মিল মালিক জাহিদুল।

তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নদী তার জৌলুস ফিরে পাবে, ব্যবহারের উপযোগী হবে এর পানি এমনটাই আশা ঝিনাই নদী পাড়ের বাসিন্দাদের।

বিস্তারিত ভিডিও লিংকে: https://www.youtube.com/watch?v=QTvPXml0tNs



banner close
banner close