সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

চট্টগ্রামকে অস্থিতিশীল করার পরিকল্পনা ইউপিডিএফ সন্ত্রাসীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ১০:৫০

শেয়ার

চট্টগ্রামকে অস্থিতিশীল করার পরিকল্পনা ইউপিডিএফ সন্ত্রাসীদের
অস্থিতিশীল করার পরিকল্পনা ইউপিডিএফ সন্ত্রাসীদের

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বার্মাছড়ি এলাকা ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর হামলার চেষ্টা চালিয়েছে। সেনাবাহিনী বার্মাছড়িতে অবস্থান নিতে চাইলে বাঁধা দেয় পাহাড়ি সন্ত্রাসীরা। ঢাল হিসেবে তারা নারী ও শিশুদেরকে কাজে লাগায়।

বেশ কদিন ধরেই রাস্তায় গাছ ফেলে সেনাবাহিনীর চলাফেরায় বাঁধা দেওয়া, হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে; এরই ধারাবাহিকতায় তারা সেনাবাহিনীকে পাহাড় থেকে সরে আসার মর্মে দাবী করছে।

এসব প্রশ্নে সেনা কর্মকর্তারা তাদের কাছে কারণ জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। বিশ্লেষকরা মনে করেন, পাহাড়ে দ্রুত সেনাবাহিনী মোতায়েন করা না হলে পুরো পার্বত্য অঞ্চল বাংলাদেশ সরকারের হাতছাড়া হয়ে যেতে পারে। দেশের স্বাধীনতা রক্ষায় যে কোন পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন এসব বিশ্লেষক; শান্তিচুক্তির নামে কেউ অশান্তির পায়তারা করলে সর্বোচ্চ বল প্রয়োগ করা উচিত বলেও মনে করেন তারা।

ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার মহিলা এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পদ্ধতিতে তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে। একই সাথে পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের উদ্দেশ্যে বহিরাগত সন্ত্রাসীদের বিভিন্ন দেশীয় অস্ত্রসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে নিয়ে আসার চেষ্টা অব্যাহত রয়েছে।



banner close
banner close