মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

ফেনীর মহিপালে স্টার গেস্ট হাউস হোটেলে শ্রমিকের রহস্যজনক মৃত্যু পরিবারের দাবি হত্যা

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ২২:০৩

শেয়ার

ফেনীর মহিপালে স্টার গেস্ট হাউস হোটেলে শ্রমিকের রহস্যজনক মৃত্যু পরিবারের দাবি হত্যা
সংগৃহীত ছবি

ফেনীর মহিপালে স্টার গেস্ট হাউস হোটেল শ্রমিক হানিফের (২৫) রহস্যজনক মৃত্যু ঘটেছে। নিহত হানিফ ৫নং চরদরবেশ ইউনিয়নের হেনা কাজি বাড়ির মৃত আব্দুর রহমানের ছোট ছেলে। তিন ভাইয়ের মধ্যে হানিফ ছিল সবার ছোট

পরিবারের দাবি, হানিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নিহতের বড় ভাই শহিদ বলেন, আমার ভাই হানিফ মহিপাল এলাকার থ্রি স্টার হোটেলে কাজ করত তাকে কোনো না কোনোভাবে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

হানিফের এক বন্ধু জানান, আমার বন্ধু আগে আমার সঙ্গে গাড়ি চালাত। কিছুদিন আগে থ্রি স্টার হোটেলের সামনে দেখা হলে সে জানায়, এখন সে ওই হোটেলে শ্রমিক হিসেবে কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, থ্রি স্টারে চাকরি করা অবস্থায় সে কীভাবে ‘স্টার গেস্ট হাউজে গেল? আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন হোক।

নিহতের স্ত্রী খাদিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী ভালো মানুষ ছিল। আমার তিন সন্তান আমি এখন তাদের নিয়ে কোথায় যাব? আমি মানুষের বাসায় বাসায় কাজ করে সংসার চালাই, আর আমার স্বামী হোটেলে কাজ করে সংসার চালাত। এখন আমার মাথার উপর কিস্তির বোঝা, আমি কিভাবে সন্তানদের মানুষ করব? আমার তো আর কেউ রইল না

স্থানীয়দের মধ্যেও হোটেল শ্রমিক হানিফের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে হোটেল ম্যানেজার নাজিম বলেন, সে দুইদিন ধরে অস্থায়ীভাবে হোটেল শ্রমিক হিসেবে কাজ করছিল। হঠাৎ তাকে না পেয়ে খুঁজতে গিয়ে দেখি, সে বিদ্যুৎ তারে জড়িয়ে আছে। পরে আমরা লোকজন ডেকে পুলিশকে খবর দেই।

এ ঘটনায় ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।